নাম ও পরিচয় : মুফতি আজিজুল হক আকন্দ । পিতা মরহুম আলহাজ্ব এরফান উদ্দিন আকন্দ। মাতা মরহুমা আমেনা খাতুন।
জন্ম : মুফতি আজিজুল হক আকন্দ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাদশা কান্দি গ্রামে ০২/০২/১৯৭৭ইং তারিখে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন : তিনি তার শিক্ষা জীবন শুরু করেন নিজ গ্রামের বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং জেনারেল থেকে এমএ পাস করেন এবং গোপালগঞ্জের গওহারডাঙ্গা মাদ্রাসা, ঢাকা লালবাগ মাদ্রাসা ও দাওরায় হাদিস এবং ইফতা বিভাগ শেষ করেন মুঈনুল ইসলাম হাটাজারী মাদ্রাসা চট্টগ্রাম থেকে তিনি উচ্চ শিক্ষার সমাপ্ত করেন।
কর্মজীবন : তার কর্মজীবন অত্যন্ত সংগ্রামী । তিনি বহু দ্বীনি মাদ্রাসা ও জামে মসজিদের প্রতিষ্ঠাতা । তিনি নিজ গ্রামে নিজ পিতার নামে উল্লেখযোগ্য এরফান ইন্টারন্যাশনাল হাই স্কুল এবং দারুল এরফান কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন । তিনি নিজ নামে আজিজুল হক আকন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন ।
